আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এই হামলার কারণে গুরুতর অসুস্থ শিশু রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতাল থেকে সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে।
আহভাজের শহীদ বাকায়ি হাসপাতাল থেকে শিশু রোগীদের সরিয়ে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি লিখেছেন, "আহভাজের শহীদ বাকায়ি হাসপাতাল, যা শিশুদের ক্যানসার চিকিৎসাকেন্দ্র, তার নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর গত রাতে হাসপাতালটি খালি করে দেওয়া হয়।"
ইসমাইল বাকায়ি বলেছেন, "এই নৃশংস হামলা", যা তিনি চিকিৎসা অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করেছেন, হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে চরম আতঙ্ক ও মানসিক চাপ সৃষ্টি করেছে। হামলার ফলে কেমোথেরাপি গ্রহণরত ২১১ জন শিশু রোগীকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
তিনি বলেন, "এটি একটি কাপুরুষোচিত অপরাধ এবং নিজেদের জীবনের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করা সবচেয়ে নিরপরাধ মানুষ তথা মাসুম শিশুদের বিরুদ্ধে সংঘটিত একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলের নিরবতারও তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,
"যারা প্রতিনিয়ত মানবাধিকারের কথা বলে, অথচ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে লক্ষ্য করে হামলার ঘটনাগুলো সচেতনভাবে উপেক্ষা করে, তারা তাদের সব নৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
Your Comment